শনিবার, মার্চ ৭, ২০২৬

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী

  • প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ
  • ২০২৫-০৬-০২ ২০:০৭:৪৫

আজ ২ জুন সোমবার ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদে ও নির্বিঘেœ যাতায়াতের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিকেল ৩:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর ভদ্রা বাস ষ্ট্যান্ড চত্বরে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। সকলকে আইন মেনে চলার আহবান জানিয়ে প্রচার কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, মোঃ আশরাফুজ্জামান আপন, আসমানী খাতুন আঁখি, আজমিরা পাঁপিয়া, নদী, তৃষ্ণা, তুহিন, মোহনা,মাশরাফি প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর