বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-৩০ ০১:৪০:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শারিরিক প্রকিবন্ধী স্ত্রী মরিয়ম বেগমকে (২৭) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী মানিক আলী রুবেল(৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত রুবেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  বোয়ালিযা ইউনিয়নের বাবুপুর এলাকার তহুরুল ইসলামের ছেলে। নিহত মরিয়ম জেলার ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের তামিজ মাহালতের মেয়ে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, বিয়ের পর ভোলাহাটের ছাইতনতলা গ্রামের একটি ভাড়া করা বাড়িতে বসবাস করতেন রুবেল ও মরিয়ম দম্পত্তি। ২০১৯ সালের ৩ ফেব্রæয়ারী ওই বাড়ি থেকে নিখোঁজ হন দম্পতি।  এর দশদিন পর ১৩ ফেব্রæয়ারী ভোলাহাটের নিমগাছি গ্রামের একটি ডোবা থেকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো মরিয়মের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন ভোলাহাট থানায় রুবেলকে প্রধানসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা করেন নিহতের মা আনজুরা খাতুন।
২০১৯ সালের ৩০ জুন একমাত্র রুবেলকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং ভোলাহাট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন। তদন্তে তিনি উল্লেখ করেন, লোভে পড়ে বিয়ের পর স্বার্থসিদ্ধি না হওয়ায় প্রতিবন্ধী স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেন রুবেল। এ ব্যাপারে রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বাীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। সাক্ষী,প্রমাণ এবং শুনানী শেষে বৃহস্পতিবার আদালত রুবেলকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।


এ জাতীয় আরো খবর