বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩কেজি ৩শত গ্রাম হেরোইন সহ এক ব্যাক্তি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০৫-২৯ ১৬:৪০:৩১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবির যৌথ অভিযানে তিন কেজি তিনশত গ্রাম হেরাইন,মাদক বিক্রয়লগ্ধ নগদ আড়াই লক্ষ টাকা,একটি সিলার মেশিন এবং একটি হেরোইন পরিমাপক যন্ত্রসহ সাখাওয়াৎ হোসেন ওরফে সাখখান (৩১) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। অভিযানকালে তাঁর সহযোগি একই এলাকার শফিকুল আলমের ছেলে মো.আব্দুল্লাহ ওরফে আব্দুল ওরফে ওরফে চাঁনা(৩৫) পালিয়ে যান। বৃহস্পতিবার(২৯মে) বিকাল সকাল ৭টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। বৃহস্পতিবার(২৯মে) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ অভিযান সম্পর্কে বিস্তারিত অবহিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,রাজশাহী জোনের অতিরিক্ত পরিচালক আলী আসলাম। তিনি বলেন, বিক্রির উদ্দেশ্যে হেরোইন সংরক্ষনের গোপন খবরের ভিত্তিতে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের সহায়তায় সাকখান এর বসত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হেরোইনসহ সাখখান গ্রেপ্তার হলেও পালিয়ে যান আব্দুল্লাহ। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে এবং প্রাপ্ত তথ্যে জানা যায়, এই মাদক কারবারি চক্রের মূলহোতা চরবাগডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়র্ডের বর্তমান সদস্য,একাধিক মাদক মামলার আসামী এবং একই এলাকার আমির হোসেনের ছেলে জুয়েল রানা(৩৪)। কিন্তু তিনিও পলাতক । বৃহস্পতিবারের অভিযানের ঘটনায় গ্রেপ্তার সাখখান,পলাতক আবদুল্লাহ এবং জুয়েল রানাকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রেস ব্রিফিং এ বিজিবি সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বিজিবি সীমান্তে মাদক পাচার ঠেকাতে কাজ করে যাচ্ছে। এছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতেও বিজিবি প্রস্তুত রয়েছে। ব্রিফিং এ অভিযানে নেতৃত্ব দেয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর