মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা হত্যা মামলায় গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৫ ০১:২৪:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা (৭০) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৪মে) রাত ৮টার দিকে উপজেলার দূর্লভপূর হলমোড় এলাকা থেকে তঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে শিবগঞ্জে জঙ্গি দমনে পরিচালিত ‘অপারেশন ঈগল হান্ট’ সম্পর্কিত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ। মুক্তা শিবগঞ্জের দাদনচক এলাকার মোবিন উদ্দিন আহমেদ ওরফে টুলু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সূত্র এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া গ্রেপ্তার নিশ্চিত করেছেন। আবু আহমেদ নাজমুল কবির মুক্তা শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান। চলতি বছর ফেব্রæয়ারী মাসে ‘অপারেশন ঈগল হান্ট’ সম্পর্কে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

 


এ জাতীয় আরো খবর