রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৪ ১৫:০৪:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪মে) দিনব্যাপী জেলা শহরের ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে  সেনবাহিনীর ৯২ সাঁজোয়া ব্রিগেড (বেঙ্গল ক্যাভালরি-চাঁপাইনবাবগঞ্জ  আর্মি ক্যাম্প) পরিচালিত ক্যাম্পে শিশু,গাইনী,চক্ষু সহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয় সেনাবহিনীর পক্ষ থেকে।
চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সেনাবহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ বলেন, জেলায় দায়িত্ব পালনকালে আমরা জানতে পেরেছি অনেক  অসহায় মানুষ বিভিন্ন রোগে ভূগলেও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সে জন্য এ ধরণের মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
সেনবাহিনীর এ ধরণের চিকিৎসা সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 


এ জাতীয় আরো খবর