রবিবার, জুন ২৮, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-২৩ ২২:১৬:৩২

ফুলবাড়ী গেট প্রতিনিধি  ঃ স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়মে  এ সভার আয়োজন করা হয়।আটরা গিলাতলা ইউনিয়ন  বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। সভা থেকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির সদস্য মিনা মুরাদ হোসেন কে আহবায়ক ও শেখ সেলিম হোসেন কে সদস্য সচিব করে  ৩০ শে মে উদযাপন কমিটি করা হয়।  এসময় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


এ জাতীয় আরো খবর