বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৯ ১৭:৪২:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে  একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় বদরুজ্জমান দুরুল(৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিণাশ্রম কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। সোমবার(১৯মে) বিকাল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) সাজা ঘোষণা করেন। দন্ডিত দুরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর হুজরাপুর রেলবাগান এলাকার মৃত ইদু মিস্ত্রী’র ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরক্তি পিপি) ময়েজ উদ্দিন বলেন,২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে র‌্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরাইনসহ  আটক হন দুরুল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের তৎকালীন ডিএডি বেলাল হোসেন। ২০১৬ সালের ৩০্ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং সদর থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সারোয়ার জাহান  শুধু দুরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে  আদালত সোমবার দুরুলকে  দোষী সাব্যস্ত করে দন্ড ঘোষণা করেন। 

 


এ জাতীয় আরো খবর