ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার গাজী সালাহউদ্দীনের পিতা গাজী আঃ সাত্তার (৮০) গত শনিবার রাত পৌণে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না - লিল্লাহী অ ইন্না লিল্লাহী রাজিউন) মূতুকালে তিনি ৫ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১১ টায় গিলাতলা ৪ নং ওয়ার্ড বটতলা ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানায়ায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এস এ রহমান বাবুল, মীর কায়সেদ আলী , শেখ ইশবাল হোসেন, শেখ আব্দুস সালাম, জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী , সৈয়দ হাসান মাহমুদ টিটো, কেসিসির পি আরও আব্দুল মাজেদ মোল্লা, উপ সহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, শেখ শফিকুল হাসান দিদার, উজ্জ্বল কুমার,খান হাবিবুর রহমান, লাইসেন্স অফিসার ইমরুল হাসান, ডি সি টি শাহিনুল ইসলাম,মাসুদ আলম সহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকতা ও কর্মচারীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, শাহাদাত হোসেন, ইফতেখায়রুল ইসলাম মিঠু, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সাইফুল্লাহ তারেক, তোফাজ্জেল হোসেন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।