শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিরোমণি গনসেবা সংস্থার লিফলেট বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-১৮ ২২:৫৫:২৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  নগরীর খানজাহান আলী থানার  শিরোমনি এলাকায় সামাজিক সংগঠন" গণ সেবা সংস্থার " উদ্যোগে সড়ক নিরাপত্তা  সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে। শিরোমনি বাসস্ট্যান্ড চত্বরে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে,"জীবনের জন্য সড়ক" এই প্রতিপাদ্য কে সামনে রেখে, গনসেবা সংস্থার  উদ্যোগে আজ বেলা ১২ টায়  লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় পরিবহন,চালক,শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরন এবং সড়ক আইন মেনে চলার আহবান জানানো হয়। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসেন বিশ্বাস, গণসেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন,সহ সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: লুৎফর রহমান লিটন,কার্যকারী সদস্য মরিয়ম খাতুন, ফরিদা ইয়াসমিন, মো: বাচ্চু শেখ,সাগর শেখ,মো: মহিবুল্লাহ, হুমায়ুন,শেখ কালাম সহ গণ সেবা সংস্থার সকল সদস্যবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর