বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল উইনসিরেক্স সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৫-১৮ ১৮:২৫:২৩

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৫০ বোতল মাদক দ্রব্য উইস্যার সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শনিবার রাতে সদরের ভোমরা শাখরা গুচ্ছ গ্রামের মোড় সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে উদ্ধার করে। আটক হাড়দ্দাহ দক্ষিণপাড়া গ্রামের মোঃ আইয়ুব হোসেন গাজীর পুত্র মোঃ রাসেল হোসেন(২৪)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫০ বোতল WINCEREX Cough Syrup সহ মাদক ব্যবসায় রাসেলকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

 


এ জাতীয় আরো খবর