চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী-ঢাকা পর্যন্ত যাতায়াতকারী ৪টি আন্ত:নগর ট্রেন সিল্কসিটি,পদ্মা,ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা সহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ রেলপথ অবরোধ,অবস্থান এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি,ঢাকা এ সব কর্মসূচী পালন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন,মহল সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রায় ২ ঘন্টার এই কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে অংশ নেয়।
কর্মসূচী চলাকালে বক্তরা বলেন,বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী ৫টি আন্ত:নগর ট্রেনের মধ্যে শুধুমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি,সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা শাখা সহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে ৫টি ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানোর দাবিতে আন্দোলন করছে। কিন্তু দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম, ধান, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর,পর্যটন,ঐতিহ্যবাহী কাঁসা-পিতল,ভৌগলিক গুরুত্ব সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার এই জেলা নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যোগাযোগ সুবিধা বাড়লে জেলার সামাজিক,সাংস্কৃতিক,অর্থনীতি,চিকিৎসা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারিত হবে।
বক্তব্য দেন সমিতি সভাপতি এবং রাউজক প্রধান প্রকৌশলী নুরুল হক, সম্পাদক এড.দেলোয়ার হোসেন,দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, সাবেক এমপি লতিফুর রহমান,ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল,নাগরিক কমিটি আহব্বায় সৈয়দ হোসেন আহমেদ বাদশাহ,সদস্য সচিব মিনরুজ্জামান মনির, জেলা সুজন সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বার সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ অনেকে।
কর্মসূচী চলাকালে ষ্টেশন মাষ্টার মো.ওবাইদুল্লাহ বলেন, কর্মসূচীর ব্যাপারে উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে ঢাকা বা রাজশাহী রেল ভবনে যোগাযোগের জন্য জানিয়েছেন। এ ঘোষণারপর আয়োজকরা রেল কর্তৃপক্ষের আলোচনর প্রস্তাবে সন্তোষ জানান। অবরোধ ও অবস্থান শেষে দুপুর ১২টায় জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
বক্তরা অন্য যে সব দাবি তোলেন তার মধ্যে রয়েছে-চাঁপাইনবাবগঞ্জ থেকে রেলপথ সোনামসজিদ বন্দর পর্যন্ত সম্প্রসারণ,নতুন ডবল লাইন নির্মাণ,জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা এবং রহনপুর থেকে আন্ত:নগর ট্রেন চালু, রহনপুর,নাচোলবাসীর জন্য সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি রাখা,আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর,সকল আন্ত:নগর ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের জন্য টিকিটের সীমাবদ্ধতা বাতিল,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে জেলার সোনামসজিদ বন্দর পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নত করা,রাজশাহী পর্যন্ত আাসা গ্যাস লাইন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ ইত্যাদি।
এদিকে বৃহস্পতিবারের কর্মসূচীর কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি টানা দ্বিতীয় দিনের মত সকাল সোয়া ১০টার পরিবর্তে আধাঘন্টা বিলম্বে পৌনে ১১টায় ষ্টেশন ছেড়ে যায়। এর আগে গত বুধবার (১৪মে) সুজন ৪ ট্রেনের রুট বর্ধিত করা সহ ৮ দাবীতে একই সময় রেলপথ অবরোধ.