গতসপ্তাহে দেশের পুঁজিবাজারের লেনদেন চারশো কোটি টাকার নিচে নামে। কোনভাবেই টেকসই অবস্থানে ফিরছে না পুঁজিবাজার। অর্থনীতিবদরা বলছে, চাহিদার চেয়ে বেশি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। বাজারের বর্তমান পরিস্থিতিতে ভালো কোম্পানি ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত না করার পরামর্শ দিয়েছেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে জুলাই মাসের ১৮ তারিখে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা। এরপর লেনদেন কমতে শুরু করে। গতসপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয় ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা। পুরো সপ্তাহজুড়েই লেনদেন হয় ৩শ’ থেকে চারশ কোটি টাকার ঘরে। চলতি বছরের ২৯ মার্চের পর ডিএসইতে সর্বনি¤œ লেনদেন হয় বৃহস্পতিবার ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষক হেলালউদ্ধিন মনে করেন, চাহিদার তুলনায় অনেক বেশি কোম্পানি তালিকভুক্ত হচ্ছে পুঁজিবাজারে। এগুলোর বেশিরভাগই ভালো কোম্পানি হিসেবে সুনাম নেই। ফলে সেগুলোর শেয়ার কেনাবেঁচায় বিনিয়োগকারীদের আগ্রহ নেই। সাময়িকভাবে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত না করার পরামর্শ দেন তিনি।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে তালিকাভুক্ত ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির শেয়ারের দাম বেড়েছে। আর দাম কমেছে ৮৪টির। অপরিবর্তিত রয়েছে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহের পুঁজিবাজারের চিত্র
কার্যদিবস লেনদেন (টাকা) সূচক (পয়েন্ট)
রোববার ৪১৭ কোটি ৬৪ লাখ ৬৩১৫ লাল
সোমবার ৪৬৮ কোটি ৫০ লাখ ৬২৯৯ লাল
মঙ্গলবার ৩৮৫ কোটি ৭৩ লাখ ৬৩১৫ সবুজ
বুধবার ৪১৮ কোটি ৮৭ লাখ ৬২৯৬ লাল
বৃহস্পতিবার ৩৮০ কোটি ৬৬ লাখ ৬২৯৭ সবুজ
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ