চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যূৎস্পর্শে মো.শরিফ (৪৫) নামে একজন ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর পুরাতন বাজার এলাকার মৃত হাসান আলীর ছেলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (১০মে) সকাল সাড়ে ১১টার দিকে শরিফ গোমস্তাপুরের পাবর্তীপুর ইউনিয়নের দেওপুরা পূর্ব ব্রাক্ষণগ্রাম এলাকার একটি আমবাগানের একটি ঘরে ওয়েল্ডিং কাজের জন্য যায়। এক পর্যায়ে ওয়েল্ডিং এর জন্য শরিফ পাশের পল্লী বিদ্যূতের সঞ্চালন লাইনের পিলারে উঠে বিদ্যূৎ সংযোগ দিতে গেলে বিদূৎস্পর্শে পিলার থেকে মাটিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমুত্য মামলা হয়েছে।