চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী বিশেষ পুলিশ অভিযানে ১৩ জন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বিষ্ফোরকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতব্যাপী জেলার ৫টি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ৪ জন সদর থানা,২ জন শিবগঞ্জ থানা,১ জন গোমস্তাপুর থানা, ৪ জন নাচোল থানা এবং ২ জনকে ভোলাহাট থানা পুলিশ গ্রেপ্তার করে। জেলার ৫ থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারগুলো নিশ্চিত করেছেন।
শনিবার (১০মে) বিকালে বিভিন্ন মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিভিন্ন থানা সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সদরে বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম,নাচোল উপজেলা আওযামী লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম ও নিতাই চন্দ্র বর্মন এবং গোমস্তাপুর উপজেলা কৃষক লীগ সভাপতি শরিফুল ইসলাম আনসারী।