সোমবার, অক্টোবর ৫, ২০২৬

শুভ জন্মদিন ব্যক্তিত্বসম্পন্ন অভিনেতা শাহেদ শরীফ খান

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৭ ২০:০৪:৩৪

শাহেদ শরীফ একাধারে একজন টিভি, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক। 
২০০০ সালে আনিসুল হকের রচনায় ও মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় 'একান্নবর্তী' ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন। 
এখানে তিনি মৌটুসি বিশ্বাসের সাথে অভিনয় করেছিলেন। মৌটুসিও এই নাটকের মাধ্যমে তাঁর টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন।
জি সরকার পরিচালিত ‘প্রিয় সাথী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শাহেদের। 
এরপর তিনি ‘হৃদয় শুধু তোমার জন্য’ এবং ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত টেলিছবি ‘টক ঝাল মিষ্টি'তেও অভিনয় করেছিলেন তিনি।
শাহেদ আহামরি কোনো অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও শূন্য দশকের তুমুল প্রতিযোগিতার মধ্যেও বেশ কয়েক বছর ব্যস্ত ছিলেন। 
তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকসমুহ - দহন, কানামাছি, যেদিকে তাকাই তুমি, আরিয়ানা, শ্রাবন্তী পল্লবের গল্প, নদী, অচেনা আয়না, দুঃখ বিলাস প্রভৃতি। 
পরিচালনা করেছেন বুবাই, ফ্যাশন, আলিঙ্গন নাটক। 
শাহেদ অভিনেতা আবুল হায়াতের ছোট কন্যা নাতাশা হায়াতকে বিয়ে করেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
          জন্ম ৭ মে ১৯৭৪ সালে
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর