চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয়্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সেবার মান নিশ্চিত ও উন্নত করা এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে এসব নিরসনে ৮দফা দাবি ও সুপারিশ জানিয়ে বৈষম্যবিরাধেী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছে। রোববার (৪মে) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুগ্ম আহব্বায়ক সাকির আহমেদ। তিনি বলেন, জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিন যাবৎ জনমনে নানান ধরণের রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অবহিতের পর সরেজমিনে অনুসন্ধান করে ওইসব অসন্তোষ ও অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করে তাঁদের অবহিত করে আলোচনা করা হয়েছে। এ ব্যাপরে দ্রæত স্বাস্থ্য বিভাগের উর্ধতণ কর্তৃপক্ষকেও জাননো হবে।
ছাত্রদের ৮ দফার মধ্যে রয়েছে,নির্ধারিত সময়ে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি ও অবস্থান নিশ্চিতকরণ। এতে দূর-দূরান্ত থেকে আসা,মারাত্মক অসুস্থ ও দরিদ্র রোগিদের ভোগান্তি লাঘব হবে। বিভিন্ন প্যাথলজি ও রেডিওলািেজক্যাল পরীক্ষা নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করা ও সময়সূচী টাঙ্গিয়ে দেয়া। রোগীদের প্রাইভেট ক্লিনিকে রেফার্ড করার প্রবণতা যথাসম্ভব কমিয়ে হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর পদক্ষেপ নেয়া। চিকিৎসকদের নির্ধরিত সময়ে নিয়মিত রাউন্ডে যাওয়া নিশ্চিত করা। হাসপাতালে ঔষধ দালাল চক্র সক্রিয় মর্মে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ওই চক্র দমনে ব্যবস্থা নেয়া। শিশু ওয়ার্ডের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার কাজে (যেমন-ক্যানোলা লাগানো) অভিজ্ঞ নার্সকে দায়িত্ব দেয়া। যে সকল চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দূর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং গাইনী ওয়ার্ডে নবজাতক জন্মগ্রহণকে কেন্দ্র করে জোরপূর্বক বকশিশ নেয়া বন্ধ করা।
ছাত্রদেও ৮ দফা দাবি ও সুপারিশের ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা.মাসুদ পারভেজ বলেন, ছাত্রদের লিখিত দাবি ও সুপারিশগুলো পেয়েছি। তবে সকল অভিযোগ সঠিক নয়। দাবি নিয়ে কাজ শুরু হয়ে গেছে। যতদ্রæত সম্ভব, যেখানে যা পদক্ষেপ নেয়ার প্রয়োজন তা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরাধেী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহব্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম আহব্বায়ক আকিব মিয়া ও মাহিন খান,যুগ্ম সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ পারভেজ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ^াস প্রমুখ।