বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সা মি য়া আ ক্তা র

  • অন্ধ বিবেক
  • ২০২৫-০৫-০১ ১৯:৩৯:০৭

আমার অশ্রু ঝরা বিভীষীকাময় প্রতিটা মুহুর্ত,
আমার অনুনয়, বিনয় করা দিন, 
প্রতিটা ব্যক্তির স্বার্থপর কথ্য;
অনলাইন,অফলাইনে শত-সহস্র ম্যাসেজের নীরব প্রতিউত্তর!
ইমেইল-জিমেইল, অনলাইন চিঠির যোগাযোগ মাধ্যম সবকিছু হেরেছে 
আপনার অন্ধ বিবেকের কাছে।

আপনার শান্তির নিদ্রা আর আমার নির্ঘোম রাত;
আপনার লুকোচুরি অভিনয়!
আর আমার যোগাযোগের নিরলস বৃথা চেষ্টা।
এই দিনগুলি ভুলি'নি আর না কখনো ভুলবো! 
আজীবন ওই দিন গুলো মোনাজাতে ধরে রাখবো।

আমি সহজ-সরল, আমি অতি-সাধারণ! 
আমি উদার ও মানবিকতার পক্ষে! অনিচ্ছাকৃত ভুল, ক্ষমাপছন্দকারী।
কিন্তু ইচ্ছাকৃত ভুল, আর বেইমানির নীল নকশা অঙ্কনকারীকে ক্ষমা করার মত 
আমি এতটা উদার ও মানবিক নই!


এ জাতীয় আরো খবর