গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জে মাওলানা আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামের উপর দূর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বাদ জোহর পৌরশহরের ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের হান্দিরপার জামে মসজিদের ইমামের উপর মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ইমাম আব্দুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হা-ম-লার ঘটনা ঘটতে পারে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখা এক পরামর্শ সভা আহবান করেছে।
বুধবার ৩০ (এপ্রিল) বাদ এশা পৌরসভার টিকরবাড়ী জামে মসজিদে এ সভা হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন।