বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

স ঙ্গী তা ক র

  • বন্ধন
  • ২০২৫-০৪-৩০ ১৪:৫৬:২৮

এ জন্মের সবটুকু না পাওয়ার যন্ত্রণা 
একদিন, ভাসিয়ে দেবো কোপাই নদীর জলে 
স্থবির দৃষ্টিতে তাকিয়ে দেখবে ধবল বক
দূর আকাশে পরিযায়ীরা উড়ে যেতে যেতে বলবে 
নিয়ে গেলাম গো তোমার সব দুঃখ, সব কষ্ট নিয়ে গেলাম,
আমি তখন মৃত্তিকা হবো 
লুটিয়ে পড়া জল তরঙ্গ বুকে নিয়ে সুর বাঁধবো! 
তোমরা শব্দ হয়ে পাশে থেকো 
যারা ভালোবাসো, ভালোবাসায় জড়িয়ে দিও 
অশ্বত্থের মতো আটকে রেখো আমায়
হৃদয়ের যে অভ্যন্তর পর্যন্ত প্রেম বিস্তার করে ঠিক ততটুকু গভীরতায়, 
স্নেহের উষ্ণ চুম্বন এঁকে কপালে 
যদি ডাকো বারবার
যদি ডাকো হৃদয়ের টানে 
আসবো ফিরে ঠিক, আসবো আবার
অন্য কোনো জন্মান্তরে নতুন জন্মদিনে।


এ জাতীয় আরো খবর