শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২৯ ১৪:১২:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এ,বি,এম খাইরুল হকের গ্রেপ্তার,বিচার এবং ফ্যাসিবাদের দোসর,দলবাজ, দূনীর্তিবাজ উচ্চ ও নি¤œ আদালতের বিচারকদের অপসারন দাবিতে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে বিচারপতি খাইরুল হককে বাংলাদেশের বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের কারিগর হিসেবে আখ্যায়িত করা হয়।
সমাবশে বক্তৃতা করেন ফোরামের জেলা শাখার উপদেষ্টা কবির হোসেন, সভাপতি সোলাইমান বিশু, সহ-সভাপতি নুরুল  ইসলাম সেন্টু,সাধারণ সম্পাদক রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিফ ইকবাল সুজন, সদস্য মো: ইসমাইল প্রমুখ।  সমাবেশ সঞ্চালনা করেন ফোরাম সদস্য আব্দুস সালাম তালুকদার।


এ জাতীয় আরো খবর