যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) গোলাপগঞ্জ পৌরসভার ঘোষগাঁও ৩নং ওয়ার্ডের তথ্য আপা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিক মোঃ শাহ আলমের এর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে তথ্যসেবা কর্মকর্তা মোছাম্মত শিউলি বেগমের পরিচালনায়
বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মানসুর আসজাদ,
গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল শেফা বেগম।