বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নিসচা ভৈরব কার্যালয় পরিদর্শনে সরকারের যুগ্ম-সচিব একেএম তারেক

  • মোঃ আলাল উদ্দিন
  • ২০২৫-০৪-২৬ ১৩:৩৯:৩২

 ভৈরব প্রতিনিধি 
২৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা কার্যালয় পরিদর্শন ও নিসচার সড়ক যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক প্রশাসন জনাব একে এম তারেক মহোদয়। এসময় উপস্থিত  ছিলেন হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ জনাব আহমেদ আলী, নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস‍্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, ক্রীড়া ও সমাজকল‍্যান সম্পাদক তানভীর আহমেদ,  কার্যকরী সদস‍্য,মোঃ জাকির হোসেন বিএসসি, কার্যকরী সদস‍্য, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সদস‍্য, মোঃ নাসির উদ্দিন,নীপা রহমান, জেসমিন আক্তার, হাজী জামান ও আলী আকরাম প্রমুখ। শেষে নিসচা কার্যকরী সদস‍্য মোঃ জাকির হোসেন বিএসসির পরিচালনায়   নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা, মরহুম জাহানারা কাঞ্চনের আত্নার মাগফেরাত কামনা ও অধ‍্যক্ষ আহমেদ আলী স‍্যারের হজ্জব্রত পালন উপলক্ষে দোয়া করা হয়। এর আগে যুগ্ম সচিব মহোদয় ও অধ্যক্ষ  আহমেদ আলী স‍্যারকে ফুলেল শুভেচ্ছা  ও নিসচার পক্ষ থেকে তাদের নিজস্ব তৈরী পাটের ব‍্যাগ  উপহার দেওয়া হয়। যুগ্ম সচিব মহোদয় সড়ক যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি  এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান একই সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা  ও চেয়ারম্যান চিত্রনায়ক  ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করে বলেন এমন একটি যুগপোযোগী এই নিরাপদ সড়ক আন্দোলনটি তিনি দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাবার জন‍্য। এসময়  তিনি পরিদর্শন খাতায় মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 


এ জাতীয় আরো খবর