ভরাট গালের মেয়েটাকে দেখলেই আটকে যেতো দু'চোখ। বেড়ে যেতো হৃদকম্পন। অপলক চোখে চেয়ে চেয়ে দেখার মত সুন্দর!!!
সকালের সোনা রোদে শিশিরকণা যেমন ঝলমল করে, বিটিভির পর্দায় তাই হতো।
স্মৃতিময় প্রিয়মুখ
শামীমা আক্তার বেবী। ১৯৮৩ সালে নবকল্লোল অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে তাঁর যাত্রা শুরু। আর এগিয়ে চলা দর্শকদের ভালোবাসা নিয়ে।
টানা ১৫ বছর অনুষ্ঠান ঘোষনা।। মাঝেমাঝে ছয়াছন্দ, মধুছন্দা এবং কিছু গানের অনুষ্ঠান উপস্থাপনা।
১৯৯৮ সালে নিজেই গল্প লিখে অভিনয় করেছেন প্যাকেজ নাটকে। তারপর আরো কিছু নাটকে অভিনয়, পরিচালনা এবং দর্শকমনের মনিকোঠায় ঠাঁই।
'সেই চেনামুখ কতদিন দেখিনা'। বেবীর কথা খুব মনে পড়ে। বেবীর জন্য অভিনন্দন।
'বেঈমান বাঁশী বাজালেও' সামিনা চৌধুরীর গাওয়া- মোহাম্মদ রফিকুজ্জামানের কথা ও সমর দাসের সুরে চমৎকার গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন প্রিয় শামীমা আক্তার বেবী।
আজ ২৫ এপ্রিল
বেবীর জন্মদিন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।
সৌজন্যেঃ Kajol Ripon
আংশিক পরিমার্জন ও সংযোজনঃ