রবিবার, মে ৩১, ২০২৬

আন্তর্জাতিক অংশীদারিত্বে নতুন অধ্যায়: দোহায় শেখ মোজা ও ড. ইউনূসের বৈঠক

  • আন্তর্জাতিক প্রতিবেদক
  • ২০২৫-০৪-২২ ১৮:৪৪:০৫
ছবি সংগৃহিত

দোহা, ২২ এপ্রিল:
বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক চিন্তাধারার অগ্রদূত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগদানের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসের-এর সঙ্গে তার বৈঠকটি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ।
জ্ঞান, শিক্ষা ও সামাজিক উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা নিয়েই এই দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে আলোচনা হয় বলে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান।
ড. ইউনূসের এ সফরে আরও বৈঠক হয় কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান শেখ থানি বিন হামাদ আল-থানির সঙ্গে। এছাড়া তিনি কাতার চ্যারিটি-র আন্তর্জাতিক অপারেশনস বিভাগের সহকারী প্রধান নির্বাহী নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গেও আলোচনায় বসেন।
এই সফরকে কেন্দ্র করে কাতারে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক উন্নয়ন সহযোগিতার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
চার দিনের এই সফরে ড. ইউনূস অংশ নিচ্ছেন একাধিক নীতি নির্ধারণী আলোচনায়, যেখানে থাকছে টেকসই উন্নয়ন, সামাজিক ব্যবসা এবং বৈশ্বিক অংশীদারিত্ব নিয়ে নানা গুরুত্বপূর্ণ বক্তব্য।

 


এ জাতীয় আরো খবর