রবিবার, মে ৩, ২০২৬

স ঙ্গী তা ক র

  • একলা চলো
  • ২০২৫-০৪-২২ ১৮:৩৭:২২

কি ভাবছো? ভেঙে যাবে 
দুঃখ বুঝি পেয়েছো খুব? 
ভালোবাসা ছেড়ে গেছে 
তাই ব্যথায় দিয়েছো ডুব?

ভাবছো কি মনের কথা 
বলবে খুলে প্রিয়জনকে? 
আজকে যে প্রিয় আছে 
সে কি আর থাকবে কালকে?

ভাবনাগুলো ভাবনায় রাখো
মনকে চালাও নিজের মত 
কষ্ট হলে কাঁদো নিজে
কমবে তাতে খানিক ক্ষত।

বলবে যত লোকের কাছে 
ছড়িয়ে যাবে ছোঁয়াচে রোগ 
দগদগে ঘা বাড়বে বেশি 
বাড়বে বুকের অনেক শোক।

তার' চে বরং একলা চলো 
সাহস পুষে বুকে 
তাতেই জেনো ঘুচবে আঁধার 
হাসি ফুটবে মুখে।

 


এ জাতীয় আরো খবর