রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি ঈদ শুক্রবার

  • সিলেট প্রতিনিধি:
  • ২০২১-০৫-১২ ১৫:২৪:২৪
সিলেট প্রতিনিধি: দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার ৩০ রমজান পূর্ণ হবে। শুক্রবার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১২ মে) সন্ধ্যায় বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। মহামারি করোনাভাইরাসের কারণে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবারও ম্লান হয়ে গেছে। করোনা মোকাবিলায় ও সংক্রমণ রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের নামাজের জামাত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। সিলেটের হযরত শাহজালাল (র.) দরগা মসজিদ সহ বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করা হবে।

এ জাতীয় আরো খবর