বিআরটিএ ভোলা সার্কেল অফিসের আয়োজনে পেশাদার গাড়ি চালকদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর।
সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ এর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিএ লাইসেন্স পরিদর্শকসহ অন্যান্যরা।
সভায় প্রধান অতিথি মো: জিয়াউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। সড়কে বেপরোয়া গতি বছরে কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ। একটা গাড়িতে অনেক যাত্রী থাকে আবার পণ্যবাহী গাড়িতে অনেক টাকার পণ্য থাকে। সুতরাং যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করার দ্বায়িত্ব থাকে চালকদের কাছে।
তিনি আরও বলেন দেশের সকল মানুষের সচেতন হতে হবে তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পেশাদার চালকদের। তারা দক্ষ ও প্রশিক্ষিত হলে যান মালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।