সরকার আসলে কোন লিঙ্গ?
গত সরকার তার আগের সরকার
কিংবা বর্তমান সরকার
এমন কি ভবিষত সরকারও সম্ভবত
কেন কি কারণে নিরব,
অচেতন থাকে!
পুরুষ নামের পশুরা নারীর বয়স সীমায়
নামতে-নামতে ৬ থেকে ৩ বছরের ফুলের মত শিশুদের
ধর্ষনের পর মেরেই ফেলছে
অথচ তারা ছলে বলে নানা ক্ষমতায় পার পেয়ে যাচ্ছে।
মাত্র ৩ থেকে ৫ জন ধর্ষকে প্রকাশ্য
হাজারো জনতার সামনে সুট আউট করা যেত যদি!
তারপর দেখা যেত ধর্ষক খুঁজতে
সরকারী প্রণোদনা দিলেও
বাংলাদেশে ধর্ষক খুঁজে পাওয়া মুস্কিল হতো!