মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শ্রী মা ধ ব

  • মরুর বুকে সবুজের বৃষ্টি নামুক
  • ২০২৫-০৪-০৯ ০০:৪৪:১৫

নগরীর নাম বদলে গেছে 
যে বাগানের ফুটন্ত ফুলের সাক্ষাৎ সবাই চায়

ঝরে পড়া তাঁরার মতো নিরুদ্দেশের পথে
যেন উল্টো পথে পথের দিশা গুণা 

মাটির বুকে আজ চির ঘুমে ঝরে পড়া ফুল
মৃত মায়ের বুকে আছড়ে পড়ছে অগণিত 
ফুলের কলি

কি করে পারে তারা?

যে মরুর বুক তুমি ঢেকেছিলে আগুনের তাপে
জলের শরীর ছুয়ে যাবে একদিন 
ঝরে পড়া পাতার কোলে খুঁজবে ফুলের রেনু
মনে রেখো। 

আজ যে হাতে আগুনের তরবারী 
সে একদিন বৃষ্টি চাইবে 
ফুলের হাসি চাইবে
সবুজ ঘাসের কোলে  ঘুমুতে চাইবে 
মনে রেখো।


এ জাতীয় আরো খবর