শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রেস্টুরেন্ট শ্রমিকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-০১ ২১:০৫:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে মো.আকাশ (৩০) নামে একজন রেস্টুরেন্ট শ্রমিকের  দীঘিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি ঝিলিম বাজারে একটি  মিষ্টির দোকানে কারিগর(শ্রমিক) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার, স্থানীয়  ও পুলিশ সুত্রে জানা গেছে,গত রোববার(৩০ মার্চ) রাত  সাড়ে ১১টার দিকে আকাশ নিখোঁজ হয়। এরপর বহু খুজেও তাঁর সন্ধান পায় নি পরিবার।  এ ব্যাপারে পুলিশকেও অবহিত করা হয়। পরে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে  ঝিলিম দরগা দীঘিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আকাশকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় আকশের নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, আকাশের দেহে বাহ্যিকভাবে আঘাতের  তেমন কোন ছিহ্ন পাওয়া যায় নি। তবে তাঁর মৃত্যু কিভাবে হয়েছে সেটিও স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে আকাশের  মা  রামেশা বেগম থানায়  আকাশকে অজ্ঞাতনামা কেউ  পরিকল্পিতভাবে হত্যা করেছে  মর্মে এজাহার দাখিল করেছেন।  এ ঘটনায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর