একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
আমার পলাশ শিমুল কৃষ্ণচূড়া বনে
তোমার সিঁথির সিঁদুরের রঙে।
একদিন এখানে তোমার
ফিরে আসার আকুল আকুতি ছিল।
এলোমেলো খোলা চুলে
সুগন্ধি ভেজা নেশাতুর ঘ্রানে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
সূর্যাস্তী গোধূলির আবীর মাখা জোনাকি জ্বলা সন্ধ্যায়।
একদিন তোমার ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
তোমার গোলাপী ঠোঁটের চিলেকোঠায়
আমার এক সমুদ্র বিরামহীন পিপাসা মেটাতে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
শরতের অগোছালো কাশ বনে একাকী নীরবে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
শীতের স্নিগ্ধতায় তীব্রতা ভেঙে
রাত্রি দ্বিপ্রহরে একটুখানি উষ্ণতার খোঁজে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
বেলা শেষে ক্লান্ত পথিক বেশে ফিরে আসবে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
শিমুলের ডালে রাত জাগা লক্ষী পেঁচা বেশে
আমার বাড়ির উঠানে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
দাঁড় কাক বেশে কার্তিকের নবান্নের উৎসবে।
একদিন এখানে তোমার
ফিরে আসার শতভাগ প্রতিশ্রুতি ছিল
শীতের স্নিগ্ধতায় তীব্রতা ভেঙে
একটুখানি উষ্ণতার খোঁজে।
একদিন এখানে তোমার
ফিরে আসার প্রতিশ্রুতি ছিল
তোমার গোলাপী ঠোঁটের চিলেকোঠায়
আমার এক সমুদ্র বিরামহীন পিপাসা মেটাতে।