বুধবার, আগস্ট ২৬, ২০২৬

দাগনভূঞা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈদ উপহার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-২৭ ১৬:৩৫:০৬

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা পৌরসভার আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা পৌরসভার বেতুয়া জামেয়া আবু বকর ছিদ্দিক (রঃ) দাখিল মাদ্রাসা মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা পৌর শাখার প্রতিনিধি শাহরিয়ার মান্নানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর এএসএম নূর নবী দুলাল, পৌরসভার আমীর মাওলানা কামরুল আহসান, দাগনভূঞা পৌর নির্বাহী কর্মকর্তা সূর্য্য কান্তি সাহা, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মো. ইয়াসীন সুমন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ৩নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শহীদ মাসুদের ভাই ইমাম হোসেন আরমান প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ হয়।

 


এ জাতীয় আরো খবর