মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা চত্বরে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন'র নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাণি সম্পদ অফিসার মোঃ আশরাফুল কবির, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু আবদুল্লাহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সাব-রেজিস্টার অনজু দাস, যুব ও ক্রীড়া অফিসার এস এম কামরুজ্জামান, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করেন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।