কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যার পূর্বে বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সাবেক আমীর ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডাক্তার বোরহান উদ্দিন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন,সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।