জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মোল্লা বলেছেন, "অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে।
আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না"।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করিমগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ও করিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মনজুরুল ইসলাম মামুন ভূইয়ার সার্বিক সহযোগিতায় এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম মোল্লা এসব কথা বলেন।
শুক্রবার (২১ মার্চ) করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ইসমাঈল হোসেন মধু, করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও গুরুদয়াল সরকারী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন, করিমগঞ্জ উপজেলার সাবেক সাধারন সম্পাদক এড.শফিউজ্জামান শফি সাবেক ছাত্র দলের সভাপতি মো: শফিকুর রহমান চৌধুরী সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকার।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।