মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গোমস্তাপুরে সড়কে দস্যূতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার,৩ জনের আদালতে স্বীকারোক্তি,লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২০ ১৬:০৪:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের  নজরপুর এলাকায় আড্ডা থেকে রহনপুরগামী আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী চার্জার ভ্যানে গত ১১ মার্চ দস্যূতার অভিযোগে  ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে কেড়ে নেয়া ভ্যানগাড়ী ও ১টি মোবাইল ফোন। গ্রেপ্তারদের মধ্যে ৪ জন সরাসরি দস্যূতার  ওই ঘটনার সাথে  জড়িত।  এরা পেশাদার অপরাধী ও  এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  গ্রেপ্তার অপর ৩ জন  লুণ্ঠিত মামলাল ক্রয়কারী। গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৩ জন গত বুধবার(১৯ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে  এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি বলেন, ১১ মার্চ  জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আজইর গ্রাম থেকে  গোমস্তাপুরের পার্বতীপুর জগত গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভাড়া যায় ভ্যানটি। রাত ৮টার দিকে  চালক,নারী,শিশুসহ ৯ যাত্রী নিয়ে  নাচোল ফেরার পথে নজরপুরে দস্যূদের কবলে পড়ে ওই ভ্যান। দেশী অস্ত্র সজ্জিত  মুখে  কালো কাপড় বাঁধা ৪ জন দস্যূ চালক ও যাত্রীদের মারধর করে  আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ভ্যান,স্বর্নালংকার,নগদ টাকা, মোবাইল  ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় পরদিন  নাচোলের নুরপুর গ্রামের মৃত ইসরাইলের ছেলে রফিকুল ইসলাম(৪৯) অজ্ঞাতনামাদের আসামী করে গোমস্তাপুর থানায় একটি দস্যূতা মামলা করেন। এরপর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  কয়েক দফায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭ জনকে আটক করে। উদ্ধার হয় ভ্যান ও একটি মোবাইল ফোন। ঘটনায় জড়িত অন্য আসামীদের আটক ও লুণ্ঠিত অন্য মামলাল উদ্ধারে অভিযান ছলছে বলেও জানান পুলিশ সুপার।
ঘটনায় সরাসরি জড়িত গ্রেপ্তার ৪ জন হলেন,জেলার শিবগঞ্জ থানার রানীবাড়ী চানপুর এলাকার এনামুল হক ভেনচুর ছেলে দেলোয়ার হোসেন(২৪).একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মো.ওয়াসিম(২৮), শিবগঞ্জের পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লাল চাঁন(৩২) এবং শিবগঞ্জের চককীত্তি এলাকার  মো. মিনহাজুলের ছেলে মো. রহমত(২৫)। লুণ্ঠিত মাল ক্রয়ের দায়ে গ্রেপ্তাররা হলেন, রানীবাড়ী চানপুর গ্রামের তহুরুল ইসলামের ছেলে তৌহিদ আলী সুজন(২৬), শিবগঞ্জের মোবারকপুরের মৃত সাইফুদ্দিনের ছেলে দিনুল ইসলাম(৪৩) ও একই এলাকার মৃত সাজেমানের ছেলে আনারুল(৫২)। এর মধ্যে দেলোয়ার, তৌহিদ ও  দিনুল আদালতে স্বীকারেক্তি দিয়েছেন।


এ জাতীয় আরো খবর