মঙ্গলবার, মে ২৬, ২০২৬

স্মরণ-রামোন ম্যাগসেসে

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৭ ১৭:১৯:৫৬

তাঁর পুরো নাম রামোন ডেল ফিরো ম্যাগসেসে। ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি। ছিলেন মোটরগাড়ি শিল্পের প্রকৌশলী। 
জন্ম ৩১ আগস্ট ১৯০৭ সালে জাম্বালেসের ইবা এলাকায়। 
তাঁর স্মরণে ১৯৫৭ সালের এপ্রিল মাস থেকে 'রামোন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তিত হয়।
এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সন্মানিত ট্রাস্টিবৃন্দ। প্রতিবছর ছয়টি বিশেষ অবদানের জন্য এটি প্রদান করা হয়। 
এটি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত। 
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ১৭ মার্চ ১৯৫৭ সালে সেবুতে ডগলাস সি-৪৭ এর বিমান দূর্ঘটনায় রামোন ম্যাগসেসে মৃত্যুমুখে পতিত হন। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর