শনিবার, জুন ২৭, ২০২৬

ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় অনেক ক্ষেত্রে প্রথম পরীক্ষায় রোগটি সনাক্ত হচ্ছে না

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ১৪:২০:২২

ডেঙ্গুর সংক্রমণ আরও বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আগস্ট মাসের প্রথম দুই দিনেই মারা গেছে ২২ জন।বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় অনেক ক্ষেত্রে প্রথম পরীক্ষায় রোগটি সনাক্ত হচ্ছে না। ফলে, চিকিৎসা নিতে দেরি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 
দেশজুড়ে প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি হলেও ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে নারীর সংখ্যা বেশি।গত দুই দিনেই সারাদেশে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। 
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছেন। তবে, এখনো শয্যার সংকট নেই। রাজধানীর মুগদা হাসপাতালে রোগি বেশি হলেও ডিএনসিসিসহ অন্যান্য হাসপাতালে ফাঁকা শয্যা রয়েছে।
এবারের ডেঙ্গুর ধরণ আগের তুলনায় অনেক পাল্টে গেছে। ডেঙ্গুর চারটি ধরণই সক্রিয়। অনেকে একাধিকবার আক্রান্ত হয়ে শক সিনড্রোমে যাচ্ছেন। আবার, কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর পরীক্ষায় রোগটি সনাক্ত হতে দেরি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকএ বি এম আবদুল­াহ(প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক) 
এদিকে, বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এডিশ মশা নিধনে প্রথমবার কীটনাশকের নতুন ওষুধ বিটিআই ব্যবহার শুরু করেছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামজানান, এডিশ মশা নিধনে এই কীটনাশক অধিক কার্যকরী।
জনগণকেও সতর্ক থাকার আহŸান জানান তিনি।

 


এ জাতীয় আরো খবর