মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

নারী মানে আছিয়া

  • জাহানারা বুলা
  • ২০২৫-০৩-১৪ ১৪:০৯:৩৮
ছবি সংগৃহিত

মানচিত্রে জড়ানো নারীর অবমাননা, 
ওয়াক থু, কী ঘৃণা! 
কথা ছিলো একটি নতুন ভূখণ্ড দেবে নিরাপত্তা 
সেখানে ব্যভিচার আর হত্যা! 

কারো হাত খালি নেই মোলায়েম স্নেহের পরশের
ছুড়ি-কাচি-বন্ধুক আর প্রচন্ড লালসা- 
গলা টেপার শক্তির হরসে। 

কে এই আছিয়া- সুন্নি না শিয়া? 
এতো সব মুসলিম, শশ্রুধারী নিয়ামক এ দেশে
ধর্মকর্মে ভরপুর গোদিনশিন 
তারা বুঝি জানে না আসিয়ার মৃত্যুর হাদিস?

নাকি খুইয়েছে হদিস নব জন্মের-
ভূমির ঘ্রাণ রক্ত ও ঘাম, 
তাই কি যাচ্ছে চলে আছিয়ার প্রাণ? 

আছিয়া ও আছিয়া- 
মা গো তুই আমার বুকের আর্তনাদ 
তোর মতো আমিও যে নিরাপদ নই আজ!

রাজা আসে রাজা যায়, খায়দায় হাত ধোয় 
রাখে না খবর তোর-আমার
তবুও মুক্তমনা সবাই প্রেমময়- 
হা হা হা হা...........................।


এ জাতীয় আরো খবর