চাঁপাইনবাবগঞ্জে দোকান ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সমেম্মলন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৩-০৮-০৩ ০৯:৫৪:৩৭
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ডে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে নবনির্মিত পাকা দু’টি দোকানঘর ভেঙ্গে দেবার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবার। বৃহস্পতিবার(৩ আগষ্ট) দুপুঠে শহরের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পৌর নামোশংকরবাটি মহল্লার ব্যবসায়ী সাইদুর রহমান তাঁর ভাই আব্দুল হান্নানের পক্ষে অভিযোগ করেন,গত সোমবার(২ আগষ্ট) ভোররাতে ব্যবসায়ী তরিকুল ইসলাম(টি.ইসলাম) ঘটনাটি ঘটান। ঘটনার সাথে টি.ইসলামের ছেলের সরাসরি সম্পৃক্ততার সিসিটিভি ফুটেজ রয়েছে। এছাড়া টি.ইসলামের সাথে তাদের জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। মামলাও ছিল। জমি নিয়ে মামলার চূড়ান্ত পর্যায়েও পরাজিত হয়ে হিংসার বশবর্তী হয়ে টি. ইসলাম একাজ করেছেন। এ ব্যাপারে টি.ইসলাম কর্তৃক তাঁদের আগেও হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন সাইদুর রহমান। তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে সঠিক প্রতিকার প্রত্যাশায় তারা সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্যবসায়ী টি. ইসলামের সাথে যোগাযোগে করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, যে মার্কেটের দু’টি দোকান ভাঙ্গার অভিযোগ করা হয়েছে তা তিনি ২০১৬ সালে নির্মাণ করেছেন। তিনি সংবাদ সম্মেলনকারীদের বিরুদ্ধেই উল্টো অভিযোগ আনেন। তিনি আরও বলেন, ব্যবসায়ী সাইদুর রহমান যে মামলায় চূড়ান্ত পর্য়ায়ে পরাজয়ের কথা বলেছেন সে মামলায় পূণরায় আপীল আবেদন (লিভ টু আপীল) করা হয়েছে। তবে টি.ইসলাম আব্দুল হান্নান,সাইদুর রহমানদের সাথে তাঁর জমি সংক্রান্ত পূর্ব বিরােধ রয়েছে ও অন্য মামলা রয়েছে বলে স্বীকার করেন।