শনিবার, মে ২, ২০২৬

সু জা ন মি ঠি

  • আমার আগুন
  • ২০২৫-০৩-১৩ ১৪:৩৮:৩৯

ছেলে বেলায় বলতো সবাই, 
বড় হয়ে আগুন হবি মেয়ে!
আগুনের গান শিখে বইবি
আগুন বাতাস হয়ে।

বড় হয়েছি আগুন হবো বলে।
আগুন রঙে জ্বলবো,
আগুন গানে গনগনে সুখ
আগুনের কথা বলবো!

হঠাৎ সেদিন আগুন আমার
কানে কানে বললো ডেকে,
শিখে নাও! শিখে নাও!
রান্না, আগুন থেকে।

আমি বললাম, তার মানে!
আগুন দিয়ে ভাত ফোটে?
আগুন বললো, শুধু ভাত?
আগুনেই ভোরও ফোটে।

সেই অবধি আগুন আমার
উনুন শালে ভাত রাঁধে,
আবার আমার ভোর বাগানে
ছোট্ট রবির চুল বাঁধে।


এ জাতীয় আরো খবর