সব রং, রং নয়
সব খুশি আলো নয়
কিছু রং বেরঙিন
আলোহীন মনে
কিছু খুশি সাজানো
মন শুধু জানে।
অন্তরালে যারা রংহীন বুকে
মিছিমিছি সুখ পোষে
আড়ালেতে ঢেকে
রং পাক তারাও
খুশি হোক বুক
দূর হোক পৃথিবীর সবটুকু দুখ।
ধুয়ে যাক মুছে যাক
যত আছে কালো
রং মেখে খুশি ভরে
সব হোক আলো।