ঘূর্ণি চলার অনেক পথের পরে
পথ এঁকেছে জীবন নদীর ছবি
নদীরও বুক কান্নাই খুঁজে মরে
পাষাণ পাষাণ অজস্র জাহ্নবী।
ভেলা ভাসায়, ভাসায় জলদ মেঘ
আসা যাওয়ার শূন্য-পুরাণ জুড়ে;
ব্যাকুল বাঁশির কিসের যে উদ্বেগ
ঠিকানাবিহীন উথাল উদাসপুরে।
রাত্রি কথার চকিত আলোয় ফেরা
বিহঙ্গ ভুলে ডানার অতল খোঁজে
নিশুতি আকাশ নীরব অরন্যেরা
ব্যথাতুর চোখ, বুকে ধরে আত্মজে।
ঘূর্ণি চলার অনেক পথের পরে
ক্রন্দনহীন বিনীত-অশ্রু ঝরে।।
বন্ধু আইডি: ৪৯৯