যে আবেগের বন্যায় উথাল-পাথাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায় চরাচর-
অত:পর,
জেগে উঠে দিকচিহ্নহীন প্রান্তর
খড়কুটো আঁকড়ে থাকা নিরুত্তাপ চোখ খোঁজে কারো
এতটুকু আশ্বাস!
ক্ষয়িষ্ণু স্বপ্ন শুধু জলধির বুকে লিখে রাখে বিপন্ন ইতিহাস
অন্ধ নাবিক কণ্ঠের জড়তা ঝেড়ে ফেলে চিৎকার করে বলে উঠে,
ভয় পেওনা মেয়ে, উবে যাবে সব অন্ধকার
দীপান্বিতা হয়ে তুমিই ফিরে আসবে বারবার।