বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রী তা রা য়

  • ছুঁয়ে দেখো
  • ২০২৫-০৩-১১ ১৩:৪৭:০৫

রূপকথার মতো সে আসে
প্রাণে প্রাণের বার্তাবাহক হয়ে।
ঝড় ফুরালো,জল ফুরালো
কাঁশফুলের সাঁজ সেও ফুরালো,
হীম ধরা শুণ্য মাঠের শস্যদানা ও
পেল ঠাঁই গেরস্থের ঘরে ঘরে।

দেখা দিলো পূব আকাশে রাঙা সকাল।

প্রভাত পাখির জলসায় আজ যোগ দেবে
শুকতারা, বলেছে,দূ" চোখের মায়া ফেলে।
তাইতো কোকিলের কুহুতানে এতো সুর
ঝাউয়ের শাখাপ্রশাখায় দোলে উচ্ছল প্রাণ।

নীল আকাশ জুড়ে ওড়ে বসন্ত বাতাস
যেন কারো প্রাণের বার্তা নিয়ে চলেছে।

পলাশবনের আজ লেগেছে জোছনার ভীর
কুহেলিকা নেই আজও কোন আর।
সবার প্রাণে শুধুই খুশি,শুধুই প্রাণের ছোঁয়া
মুঠো মুঠো স্বপ্ন যেন ঘুরে ঘুরে আসে এই
 বসন্ত বনে,মৃত্তিকায়, ঘাসের বুকে।
গৃহকোণ ছেড়ে এসো সবুজে
ছুঁয়ে ছুঁয়ে দেখো, ওরা যেন বলছে
এসো এসো পুস্পবনে তোমরা
কোন এক রাসপূর্ণিমায়।


এ জাতীয় আরো খবর