শনিবার, মে ৩০, ২০২৬

বিশ্ববাসী বিরল সুপার মুনের সাক্ষী হলো

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০২ ১৪:১৪:৩৬

মঙ্গলবার রাতে বিরল সুপার মুনের সাক্ষী হলো বিশ্ববাসী।পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকায় চাঁদকে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ উজ্জ্বল ও ৭ শতাংশ বড় দেখা যায়। উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সুপারমুন দেখা গেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই দিনে পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথ প্রায় ৫০ ডিগ্রি কোণে হেলে পড়ে। চাঁদ পৃথিবীর দিকে এগিয়ে আসায় আগামী তিন দিন এর আলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে। পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদের ২৭ দিন সময় লাগে। ফলে মাঝে মধ্যে এক মাসে দুটি পূর্ণিমা হতে দেখা যায়। আগামী ৩০শে আগষ্ট আরও একটি সুপার মুনের দেখা মিলবে। এর আগে, ২০১৮ সালে একই মাসে দুই বার সুপারমুন দেখা গিয়েছিলো। এরপর ২০৩৭ সালে ফের এই বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব।


এ জাতীয় আরো খবর