বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ নুডলস রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৮ ২০:১১:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরে মেয়াদোত্তীর্ণ নুডলস রাখার অপরাধে একটি মুদি দোকানকে পাঁচশত টাকা  অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে  হরিপুর জেলা প্রশাসন, ক্যাব, বনিক সমিতি,ছাত্র, কৃষি বিপনণ অধিদপ্তর প্রতিনিধি সহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ নুডলস রাখার অভিযোগ অরুন সাহার মালিকানাধীন বিরেন ষ্টোরকে ৫শত টাকা অর্থদন্ড ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আতিকুর রহমান।
অভিযানে অংশ নেয়া জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী বীরেন ষ্টোরকে অর্থদন্ড করা হয়।


এ জাতীয় আরো খবর