দুর্নীতির মামলায় তারেক রহমানের ৯ বছর ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-০২ ০৮:১৪:৫৮
- Print
দুদক দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মাদ আসাদুজ্জামান এই রায় দেন।
দুদক আইনের দুটি ধারায় তারেক রহমানকে তিন ও ছয় বছর করে মোট ৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য একটি ধারায় জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুদকের করা এই মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
গত ১৩ই এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। যুক্তিতর্ক শেষে ২৭শে জুলাই আদালত মামলার রায় ঘোষণার জন্য দোসরা আগস্ট দিন নির্ধারণ করে।
এদিকে, রায় ঘোষণার আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থি আইনজীবীরা। এর আগে, চার মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে এখনও একাধিক মামলা চলছে। তবে, জোবাইদা রহমানের বিরুদ্ধে এটি প্রথম ও একমাত্র মামলা।