মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৪ ১৬:১৪:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  সাতশত সত্তর গ্রাম হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় নিহার কান্ত দাস(২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,সেইসাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত নিহার রাজশাহীর তানোর উপজেলার  পালপাড়া হিন্দুপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়  এবং  রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ১২ আগষ্ট বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল  মোড়ে র‌্যাব-৫ রাজশাহী’র অভিযানে  ৭৭০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন নিহার। এ ঘটনায় ওইদিন নিহারকে একামাত্র আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র‌্যাব-৫ এর তৎকালীন ডিএডি মোক্তার হোসেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও  সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি একমাত্র  নিহারকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার নিহারকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. রবিউল ইসলাম। 

 


এ জাতীয় আরো খবর