মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গোলাপগঞ্জে রমজান উপলক্ষে অসহায় ও দুস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০৩-০১ ২৩:৪৫:৪৭

গোলাপগঞ্জে রমজান উপলক্ষে রণকেলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে  অসহায় ও দুস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে গতকাল শনিবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসোসিয়েশনের সভাপতি রাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী কফি। হাফিজ আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল গনি চৌধুরী সাহান, কোষাধ্যক্ষ সফির আহমদ চৌধুরী আফসর,এসোসিয়েশনের কর্মকর্তা স্যামুয়েল আহমদ চৌধুরী, আকমামুল ইসলাম চৌধুরী, ইউনুস আহমদ চৌধুরী খোকন, তোফায়েল আহমদ চৌধুরী, জিন্নুন বক্ত চৌধুরী, নুরান আহমদ চৌধুরী, সায়েকুল আলম চৌধুরী, মতিউর রহমান চৌধুরী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পৌর এলাকার ৪টি ওয়ার্ডের ৩ শত ৫০ পরিবারের মধ্যে পরিবার প্রতি চাল,ডাল,তেল,চানা,আলু,পেয়াজসহ প্রায় ২০কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর